হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ীতে বিএনপির প্রার্থীকে সমর্থন দিল গণঅধিকার পরিষদ

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী, (জামালপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন দিল গণ-অধিকার পরিষদ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গণ-অধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক আল-আমিন মিলুর নেতৃত্বে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তারা এই সিদ্ধান্তের ঘোষণা দেন।

এ সময় গণঅধিকার পরিষদের উপজেলা যুগ্ম আহ্বায়ক আরিফ তালুকদার, যুগ্ম সদস্যসচিব আনোয়ার হোসেন, যুগ্ম সদস্যসচিব জাহাঙ্গীর আলম, সুজন সরকার, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মুরাদ হাসান, সদস্যসচিব শাকিল আহমেদ, যুগ্ম সদস্যসচিব সজীব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সরিষাবাড়ী উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল আমিন মিলু বলেন, ‘গণঅধিকার পরিষদের প্রার্থী ইকবাল হোসেন ট্রাক প্রতীকের মনোনয়ন পেলেও তিনি নির্বাচনি মাঠে নেই। তার অক্ষমতার কারণেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বিএনপিকে সমর্থন দিয়েছি। ঐক্যের বৃহত্তর স্বার্থে বিএনপির প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমকে সমর্থন দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গফরগাঁওয়ের মামুনের জানাজা সম্পন্ন

ফসলি জমির টপসয়েল কেটে অবাধে মাটি বিক্রি

ফেসবুকে পোস্ট দেখে পাম্পে দীর্ঘ লাইন, তেল না পেয়ে সড়ক অবরোধ

গফরগাঁওয়ে সরকারি খাল ভরাট করে মাছের খামার

ফুলবাড়ীয়া পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুর্ভোগে পৌরবাসী

ময়মনসিংহে হামের টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড়, স্বস্তিতে অভিভাবকরা

শেরপুর-৩ উপনির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুর-৩ আসনে শেষ মুহূর্তের নির্বাচনি প্রচার জমজমাট

ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পূর্বধলায় ৩ সপ্তাহ ধরে পত্রিকা সরবরাহ বন্ধ, বিপাকে পাঠক