হোম > সারা দেশ > ময়মনসিংহ

অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জামালপুরের মেলান্দহ উপজেলায় এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হাফিজ নাহিন ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান আসিফের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার রাতে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গোলাম রব্বানী।

গোলাম রব্বানী উপজেলার ফুলকোঁচা গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন বুধবার রাতে ঝাউগড়া বাজার থেকে ফেরার সময় যানজটের মধ্যে গোলাম হাফিজ নাহিনের কথাকাটাকাটি হয়। ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গোলাম হাফিজ নাহিন তার শার্টের কলার ধরে মারধর করেন। এ সময় সঙ্গে থাকা ছাত্রদল নেতা মোখলেসুর রহমান আসিফও তাকে মারধর করেন।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হাফিজ নাহিন বলেন, যানজটের মধ্যে মোটরসাইকেল আরোহী গোলাম রব্বানীর সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়। তাকে মারধর করিনি, সেখানে অনেক লোকজন ছিল তাদের মধ্য কেউ হয়তো করেছে। বিষয়টি তখনই মীমাংসা করা হয়েছিল।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান আমার দেশ-কে বলেন, শুক্রবার রাতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

গান বাজাতে নিষেধ করায় শিক্ষকের চোখ তুলে ফেলার চেষ্টা

আধুনিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ইকবাল

পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ঈদের আনন্দে শোকের ছায়া

অভিমান করে আদায় করা সেই বাইকেই প্রাণ গেল কলেজছাত্রের

মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহি সহজ হোক: ডেপুটি স্পিকার

ঠাকুরগাঁওয়ে সাবেক এমপি দবিরুলের দাফন সম্পন্ন

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

কলমাকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু

ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

জামালপুরে বিনোদন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়