হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাবরকে পরাজিত করতে মরিয়া ১০ দলীয় জোট

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

হাওরাঞ্চল হিসেবে পরিচিত মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এই তিন উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-৪ আসন। এই আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মরিয়া ১০ দলীয় জোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাওরের গ্রাম-গঞ্জে অবিরাম ছুটে চলছেন আল হেলাল তালুকদার ও ১০ দলীয় জোট কর্মীরা। ওই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির হেভিওয়েট নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বাবরকে পরাজিত করে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মরিয়া ১০ দলীয় জোটের কর্মীরা। এ লক্ষ্যে জোট কর্মীরা সকাল থেকে রাত অবধি মাঠে-ময়দানে চষে বেড়াচ্ছেন। বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ জামায়াতে ইসলামী ও তার জোট।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদন উপজেলার সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চেয়েছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী আল হেলাল তালুকদারসহ জোট কর্মীরা।

এদিকে ধানের শীষকে বিজয়ী করতে লুৎফুজ্জামান বাবরের পাশাপাশি তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীও মাঠে নেমেছেন।

দেশের প্রখ্যাত আলেমকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে গ্রেপ্তার ১

মাদারগঞ্জে বিএনপির মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সাংবাদিকদের তথ্য দিতে ঠিকাদারের কাছে অনুমতি নিলেন প্রকৌশলী

বন্য হাতির তাণ্ডব ঠেকাতে সোলার লাইট স্থাপন

মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২

আ. লীগের নাশকতা চেষ্টার প্রতিবাদে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ

উন্নয়নের স্বার্থে সবাইকে এক থাকতে হবে: ডেপুটি স্পিকার

সীমানা বিরোধের জেরে প্রখ্যাত আলেমকে পিটিয়ে আহতের অভিযোগ

শেরপুরে সতর্ক অবস্থানে বিজিবি

বকশীগঞ্জে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ, থানায় অভিযোগ