হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় নারী-শিশুসহ তিনজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

ছবি: আমার দেশ

জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পানিতে ডুবে এক শিশু, গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ এবং সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালক মারা গেছেন।

রোববার বিকেলে সরিষাবাড়ী পৌরসভার চর-ধানাটা গ্রামে ডোবার পানিতে ডুবে সাখাওয়াত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের অটোচালক সুমন মিয়ার একমাত্র ছেলে। স্থানীয়রা জানান, বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে সাখাওয়াত ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বৈসের চর গ্রামে সাদিয়া সাবরিন বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, স্বামীর সঙ্গে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এর আগে শনিবার রাত ১১টায় সরিষাবাড়ী পৌরসভার পঞ্চপীর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আকরাম হোসেন (২২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চপীর বাজারে ফাহাদের দোকানের সামনে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলচালক আকরাম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আকরাম কুমিল্লা জেলার চাঁদপুর উপজেলার বাসিন্দা। আহত মোটরসাইকেল আরোহী নিরব (২১) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ভ্যানযাত্রী আমিনুল ইসলাম (৪৫) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিউল হক বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেনের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এমএইচ

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই