হোম > সারা দেশ > ময়মনসিংহ

পাহাড়ি ঢলে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে নিখোঁজ রয়েছেন এক মানসিক ভারসাম্যহীন যুবক। সোমবার সকাল ৯টায় উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল খালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রুবেল মিয়া (৩০) পুরানহাটি গ্রামের বশিরুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টি ও উজানের ঢলে খালের বাঁধ ভেঙে পানি মাটিয়ান হাওরে ঢুকছে। এ সময় বশিরুল হকের ঘরটি ভেঙে গেলে খুঁটির সাথে রশি দিয়ে বাঁধা রুবেল মিয়া ঘরের অংশের সাথে পানিতে ভেসে যান। ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নৌকা নিয়ে খোঁজ শুরু করলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার অভিযান চলছে।

জেডএম

নেত্রকোনার মদনে বিএনপির বিক্ষোভ মিছিল

ডা. শাহাদাতের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

দক্ষ মানবসম্পদ তৈরিতে বাকৃবিতে ৫ দিনের প্রশিক্ষণ

নালিতাবাড়ীতে পিকআপ ভর্তি ভারতীয় মদসহ আটক ৩

নেত্রকোণায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

পুশইন ঠেকাতে অতন্দ্রপ্রহরীর ভূমিকায় জামালপুরের সীমান্তবাসী

বারহাট্টায় বজ্রপাতে যুবক নিহত

দায়িত্ব অবহেলায় তিন চিকিৎসককে শোকজ

দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর লাশ