হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুই বছর ধরে বন্ধ ত্রিশাল উপজেলা পরিষদ ভবনের নির্মাণকাজ

পানিতে যাচ্ছে পৌনে সাত কোটি টাকা

ফয়জুর রহমান ফরহাদ, ত্রিশাল (ময়মনসিংহ)

ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘ দুই বছর ধরে বন্ধ রয়েছে ৬ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ত্রিশাল উপজেলা পরিষদের কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ। এতে নষ্ট হচ্ছে রড, বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে ২০২২ সালে ১০ অক্টোবর শুরু হয় ত্রিশাল উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হলরুম নির্মাণকাজ। এ কমপ্লেক্সে বহুতল ভবনে থাকবে প্রশাসনিক বিভাগসহ বিভিন্ন দপ্তরের আলাদা কনফারেন্স রুম। নির্মাণাধীন ওই ভবনের কাজ পায় খুলনার মেসার্স এমআই ট্রেডিং অ্যান্ড কোং ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শেষ করার কথা ছিল ২০২৪ সালের জুন মাসে। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পর কয়েকবার সময় বৃদ্ধি করে এলজিইডি কর্তৃপক্ষ। বর্ধিত সময়ে কাজ শেষ হয় ৪০ শতাংশ।

এ নির্মাণকাজ চলমান অবস্থায় ২০ মিলি রডের পরিবর্তে ১৬ মিলি ব্যবহার করেছিল ঠিকাদার। অনিয়মের ঘটনায় নির্মিত ১২টি আরসিসি একাধিক পিলার ভেঙে ফেলা হয়েছিল। নির্মাণ শ্রমিকদের মজুরি পরিশোধ না করেই ২০২৪ সালেই উধাও হয় ঠিকাদার। ৫ আগস্টের পর ঠিকাদারের সঙ্গে এলজিইডি কর্তৃপক্ষ যোগাযোগ করে কার্যাদেশটি বাতিল করে। সরেজমিন দেখা গেছে, চারতলা ভবনটির শুধু দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। মূল ভবনের পাশেই কনফারেন্স রুমের ছাদে দীর্ঘদিন আগে বিছানো রডগুলোতে মরিচা ধরে গেছে। ওই ছাদে বিছানো রডের মধ্যে অধিকাংশ রড চুরি হয়েছে এবং বিল্ডিয়ের ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) যোবায়েত হোসাইন জানান, কার্যাদেশটি সম্প্রতি বাতিল করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে যৌথ মেজারমেন্ট এর জন্য তিনটি নোটিস করা হয়েছে। এ ব্যাপারে তিনি এখনো কোনো সহযোগিতা করেননি। দ্রুত সময়ের মধ্যে তিনি যোগাযোগ না করলে কাজ বাস্তবায়নের স্বার্থে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ মেজারমেন্ট তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরবর্তীকালে নতুন করে টেন্ডার হবে।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কামাল খান পাশার সঙ্গে কথা বলতে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

বকশীগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি ও স্থানীয়রা

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

বগি লাইনচ্যুত, জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

গফরগাঁওয়ে কলেজছাত্র হত্যায় অস্ত্রসহ যুবলীগের কর্মী আটক

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনায় ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

ফুলবাড়িয়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

কলমাকান্দায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

জামালপুর-কুড়িগ্রাম সীমান্তে এক রাতে শতাধিক পুশইনের চেষ্টা