হোম > সারা দেশ > ময়মনসিংহ

আমরণ অনশনের ঘোষণা ময়মনসিংহ নটর ডেম কলেজের শিক্ষকদের

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের নটর ডেম কলেজ প্রশাসনের অনিয়ম-দুর্নীতি ও কলেজের সাতজন স্থায়ী শিক্ষককে মিথ্যা অভিযোগে বহিষ্কার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বহিষ্কৃত শিক্ষকরা।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা অবিলম্বে বহিষ্কার আদেশ প্রত্যাহার, মিথ্যা অভিযোগ বাতিল এবং স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

সেইসঙ্গে তাদের প্রাপ্য পাওনাদি প্রদানের বিষয়সহ ছয় দফা দাবি পেশ করা হয়। দাবি আদায় না হলে বুধবার (১৯ নভেম্বর) থেকেই আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বহিষ্কৃত রসায়ন বিভাগের প্রভাষক মোস্তাফিজার রহমান রানা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক মাহামুদুল হাসান মামুন, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মাহমুদ হাসান এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম।

এর আগে গত ১৪ আগস্ট নটর ডেম কলেজের শিক্ষকদের হয়রানি বন্ধে, শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক ব্যবস্থাপনার মানোন্নয়নের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা ১৯ দফা দাবি উত্থাপন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ওইদিন তারা অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান, ক্লাস-পরীক্ষা বর্জন এবং কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন।

বহিষ্কৃত শিক্ষকরা অভিযোগ করেন, কলেজের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডে অনিয়ম ও আর্থিক দুর্নীতি চলছে। যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘ ১০ বছর ধরে বেশ কয়েকজন শিক্ষককে প্রমোশন দেয়া হয়নি অথচ পাঁচ বছর পরপর প্রমোশনের নিয়ম রয়েছে।

নিয়ম অনুযায়ী শিক্ষক প্রতিনিধি নির্বাচন না করে অধ্যক্ষ একচেটিয়া প্রশাসনিক কর্তৃত্ব বজায় রেখেছেন। কলেজের অভ্যন্তরে তথ্য গোপন, জবাবদিহিতার অভাব এবং পক্ষপাতমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। তারা আরো বলেন, বিভিন্ন আর্থিক লেনদেনেও রয়েছে অনিয়ম ও অসদাচরণ। এসব বিষয়ে শিক্ষকরা পূর্বে আন্দোলন করলে কলেজ কর্তৃপক্ষ শিক্ষকদের প্রাপ্য ৬০ লক্ষ টাকা ফেরত দেন এবং পরবর্তীতে আন্দোলনকারী শিক্ষকদের বিভিন্ন ধরনের হুমকি দেন। এ দিকে প্রতিবাদী শিক্ষকদের হেনস্তা করতে আইন ও জেলা প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে অধ্যক্ষ ড. ফা. থাদেউস হেম্ব্রম সাতজন শিক্ষককে বহিষ্কার করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষকেরা অবৈধ বহিষ্কার আদেশ, মিথ্যা অভিযোগ, আর্থিক অনিয়ম, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এবং রাষ্ট্রীয় নির্দেশ অমান্যের নিন্দা জানিয়ে দ্রুত সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু