হোম > সারা দেশ > ময়মনসিংহ

কলমাকান্দায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা)

ছবি: আমার দেশ

নেত্রকোনার কলমাকান্দায় নাশকতা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব মো. রফিকুজ্জামান ওরফে খোকনকে (৫০) গ্রেপ্তার করেছে কলমাকান্দা থানা পুলিশ পুলিশ ।

মঙ্গলবার ভোরে উপজেলার পোগলা ইউনিয়নের পাবই মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। আদালতে দাখিল করা পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, কলমাকান্দা থানার একটি নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৪ জানুয়ারি কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মীকে সঙ্গে নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান, মিছিল, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী সামছুলের একটি ফার্নিচারের দোকানে হামলা, ভাঙচুর এবং মালামাল লুটপাটের অভিযোগ আনা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবু তাহের জানান , প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।” উল্লেখ্য, মো. রফিকুজ্জামান ওরফে খোকন কলমাকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমএইচ

জামালপুর-কুড়িগ্রাম সীমান্তে এক রাতে শতাধিক পুশইনের চেষ্টা

সীমান্তে ১৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

জন্মদিনের কেট কেটে ফেরার পথে কলেজছাত্রকে হত্যা

ময়মনসিংহে গবেষণা ও উদ্ভাবনে সহায়তার ঘোষণা জেলা পরিষদ প্রশাসকের

ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক কারবারিকে কারাদণ্ড

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

১২ দিনে নিখোঁজ ৫ মাদরাসা ছাত্র, উদ্বেগে অভিভাবকরা

পুশইন ঠেকাতে সীমান্ত পাহারায় বিজিবির সঙ্গে স্থানীয়রা

সড়কে নেচে-গেয়ে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস, যান চলাচলে বিঘ্ন

মাদারগঞ্জে ২১ ঘণ্টা বন্ধ ঢাকাগামী বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা