হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলবাড়ীয়ায় সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কৃষিশ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়িয়া (ময়মনসিংহ)

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার গাড়াজান গ্রামে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। ওই কৃষিশ্রমিকের নাম আশরাফ আলী (৪০)। তিনি ওই গ্রামের লোকমান হোসেনের ছেলে।

শুক্রবার দুপুরে বেগুনক্ষেতে পানি সেচ দিতে গিয়ে সেচ পাম্পের লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুটিজানা ইউনিয়ন পরিষদের সদস্য নমাজ আলী কৃষিশ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত আশরাফ আলী একজন কৃষিশ্রমিক ছিলেন। তিনি মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান জানান, এখন পর্যন্ত বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমই

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই