হোম > সারা দেশ > ময়মনসিংহ

কলমাকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা)

নেত্রকোণার কলমাকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে কলমাকান্দা-দুর্গাপুর সড়কে গজারমারি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

তারা হচ্ছেন উপজেলা সদরের ঘোষপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে নিবিড় (২৪), একই গ্রামের সজীব মিয়ার ছেলে সোহান (২০)। গুরুতর আহত ঘোষপাড়া গ্রামের নিজামুদ্দিনের ছেলে বিল্লালকে (১৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেম জানান, দুই যুবকের লাশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডএম

ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

জামালপুরে বিনোদন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

কোনো ধরনের দুর্নীতি আমাকে স্পর্শ করবে না: ডেপুটি স্পিকার

জামালপুরে চামড়ার বাজারে এবারো সিন্ডিকেটের দৌরাত্ম্য

পাঁচদিন ধরে বিদ্যুৎহীন মাদারগঞ্জের ২৫০ পরিবার

স্বজনের জানাজায় যাওয়ার পথে নিজেই ফিরলেন লাশ হয়ে

নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের হামলায় জেলে নিহত

হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার নিরলসভাবে কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী ‎‎

৩৬ ঘণ্টারও বেশি বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি

ইরাকে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত