হোম > সারা দেশ > ময়মনসিংহ

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোচালকসহ এক যাত্রীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর)

বালুর স্তুপের কাছে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা

শেরপুরের নালিতাবাড়ীতে শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সন্ন্যাসীভিটা এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল ইসলাম। সেখান থেকে তিনি কামরুল হোসেনের অটোরিকশায় করে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে অবস্থিত শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে সন্ন্যাসীভিটা এলাকায় পৌঁছানোর পর অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে।

শনিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে রাখা বালুর স্তূপের কাছে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা, পাশে চালক ও যাত্রীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই