হোম > সারা দেশ > ময়মনসিংহ

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাকে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন উপজেলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার দাবি জানান।

মঙ্গলবার দুপুরে পাগলা থানার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি আনন্দ মিছিল বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান নির্বাচনের আগে পাগলা থানাকে উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় পাগলা থানাকে উপজেলায় উন্নীত করার পাশাপাশি প্রস্তাবিত নতুন উপজেলার নাম ‘আদর্শনগর’ নির্ধারণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানান।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে অগ্রগতি হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। নতুন উপজেলা প্রতিষ্ঠিত হলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামো খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সিদ্ধান্তকে বিতর্কিত করার চেষ্টা করছে। তবে সাধারণ মানুষ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না বলে মন্তব্য করে তারা বৃহত্তর জনস্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আদর্শনগর উপজেলা বাস্তবায়নের পক্ষে কাজ করার আহ্বান জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা আদর্শনগর উপজেলা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে নতুন উপজেলা ঘোষণা দেওয়ার দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনসার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক। এছাড়াও উপজেলা বিএনপি, পাগলা থানা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ যুবক আটক

বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে মৃত্যু