হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইফতারে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকায় গ্লোবাল সুজ কারখানায় ইফতারের বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে ভর্তি। গুরুতর অসুস্থ ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানার সুইয়িং সেকশনের ইনচার্জ আমিনুল ইসলাম জানান, কারখানাটিতে প্রায় ১২০০ শ্রমিক কাজ করেন। রমজান মাসে প্রতিদিনই শ্রমিকদের জন্য কারখানার পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার ইফতারের জন্য উপজেলার সিডস্টোর বাজারের খান হোটেল থেকে বিরিয়ানি সরবরাহ করা হয়। শ্রমিকেরা সেই বিরিয়ানি খেয়ে ইফতার করে। খাওয়ার কয়েক মিনিটি পর অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ শ্রমিকদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কৃষি জমির মাটি বিক্রি, একজনকে কারাদণ্ড

নেত্রকোনায় বজ্রপাতে দুই জনের মৃত্যু

ভালুকায় বজ্রপাতে কিশোর নিহত

স্থাপত্যশৈলীতে অনন্য ‘খানবাড়ী’ জামে মসজিদ

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী আটক

শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল

পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি অতন্দ্র প্রহরীর ভূমিকায় গ্রামবাসী

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন