হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষক নিহত

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বুধবার সন্ধ্যার দিকে বজ্রপাতে এক কলেজছাত্রী ও কৃষক নিহতের হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) বাড়ির পাশেই ছিলেন। হালকা বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তুলী ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী।

অপরদিকে কালাদহ এলাকার মিজানুর রহমান জানান, তার ইউনিয়নের নিজপাড়া গ্রামের আব্দুল খালেক (৫৮) আসরের নামাজ পড়ে কালাদহ বাজারে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এআরবি

দেশের প্রখ্যাত আলেমকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে গ্রেপ্তার ১

মাদারগঞ্জে বিএনপির মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সাংবাদিকদের তথ্য দিতে ঠিকাদারের কাছে অনুমতি নিলেন প্রকৌশলী

বন্য হাতির তাণ্ডব ঠেকাতে সোলার লাইট স্থাপন

মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২

আ. লীগের নাশকতা চেষ্টার প্রতিবাদে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ

উন্নয়নের স্বার্থে সবাইকে এক থাকতে হবে: ডেপুটি স্পিকার

সীমানা বিরোধের জেরে প্রখ্যাত আলেমকে পিটিয়ে আহতের অভিযোগ

শেরপুরে সতর্ক অবস্থানে বিজিবি

বকশীগঞ্জে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ, থানায় অভিযোগ