হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি, শ্রীবরদী (শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পাইপগানসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ঝিনাইগাতী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

আটক মো. পিয়ার আলী (৩২) নওকুচি কোচপাড়া গ্রামের ফজল হকের ছেলে। রোববার সন্ধ্যায় উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে ময়মনসিংহের ৩৯ বিজিবির নকশী বিওপির টহলরত সদস্যরা তাকে আটক করে।

এদিকে শেরপুরের সীমান্ত এলাকায় অস্ত্র, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। সেইসাথে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জেডএম

কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে মৃত্যু

খাল খননে অনিয়ম-দুর্নীতি, শ্রমিকদের কাছ থেকে নেওয়া হয়েছে ব্ল্যাংক চেকে স্বাক্ষর

বারহাট্টায় ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

নেত্রকোণায় মাদককে লাল কার্ড দেখালেন ফুটবলপ্রেমীরা

বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় যুবক আটক

মেলান্দহে ঘুমন্ত সন্তানকে পুকুরে ফেলে হত্যা, মা গ্রেপ্তার

আর্জেন্টিনার খেলায় বিদ্যুৎ না থাকায় ক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

গারো পাহাড়ে থামছে না অবৈধ বালু উত্তোলন

নেত্রকোনায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩