হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঝিনাইগাতীতে ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে

উপজেলা প্রতিনিধি, শ্রীবরদী (শেরপুর)

ছবি: আমার দেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম নামক সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা ভারতীয় ট্যাপেন্টাডল ওষুধ জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার দিবাগত ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) হলদীগ্রাম বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব ঔষধ জব্দ করেন।

চোরাই পথে আনা ভারতীয় ট্যাপেন্টাডল (১০০ মি.গ্রা.) আটককৃত পণ্যের মোট বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা। বুধবার দুপুরে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, শেরপুরের হলদীগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীগণ অভিনব পন্থায় ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৪টার দিকে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। পরে তাদের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারি দলের সদস্যরা এসব ভারতীয় ওষুধ রেখে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ জানান, শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি সদস্যরা।

সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের