হোম > সারা দেশ > ময়মনসিংহ

পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলায় কালো পতাকা হাতে ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি সোলাইমান হোসেন হাসিবসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

শনিবার উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় পূর্বধলা থানায় মামলাটি করেন।

পুলিশ জানায়, এর আগে শুক্রবার (২১ আগস্ট) ভোরে উপজেলার বৈরাটী ইউনিয়নের বোলাম এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ওই ঝটিকা মিছিল বের করা হয়।

মিছিলের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অর্ধশতাধিক ব্যক্তিকে মিছিলে অংশ নিতে দেখা যায়। তাদের কারও হাতে কালো পতাকা ও কারও হাতে ব্যানার ছিল। ভিডিওতে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিবকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে মিছিলের খবর পেয়ে সকাল ৬টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে কালো পতাকা বাঁধা ১০টি বাঁশের লাঠি ও চারটি কাঠের লাঠি জব্দ করা হয়।

পুলিশ আরো জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয়ভাবে তদন্তের মাধ্যমে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। মামলায় পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিব, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল ও অপতৎপরতার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মিছিলের সঙ্গে সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই