হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

গফরগাঁও থানা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে নাদিয়া (১৯) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামে গৃহবধূর স্বামী কাওছার মিয়ার (২৩) বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে কাওছার ও তার পরিবারের সদস্যরা পলাতক।

নিহত নাদিয়া নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, এক বছর আগে হাতিখলা গ্রামের নূর চানের ছেলে কাওসারের সঙ্গে নাদিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়।

নিহতের মা ময়ফুল বানু বলেন, ‘বুধবার দুপুরে নাদিয়া ফোন করে জানায় কিছুক্ষণ পর সে আমাদের বাড়িতে আসবে। মেয়ের ফোন পেয়ে আমি রান্নাবান্না করে রাখি। পরে বুধবার রাত ৮টার দিকে মেয়েজামাই কাওছার মিয়ার এক আত্মীয় তার মুঠোফোনে ফোন করে নাদিয়ার মৃত্যুর খবর দেন। পরে রাত ৯টা দিকে আমরা নাদিয়ার শ্বশুরবাড়ি গিয়ে লাশ পড়ে থাকতে দেখি।’ তখন ওই বাড়িতে অসংখ্য মানুষের ভিড় থাকলেও নাদিয়ার স্বামীসহ শ্বশুরবাড়ির কাউকে বাড়িতে পাননি তারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত নাদিয়া তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান তার মা ময়ফুল বানু।

মা ময়ফুলের দাবি, তার মেয়ে নাদিয়াকে হত্যা করা হয়েছে। যদি হত্যা না করবে, তাহলে মেয়েজামাইসহ বাড়ির অন্য সদস্যরাও কেন বাড়ি ছেড়ে পালিয়ে গেল?

গফরগাঁও থানার ওসি (তদন্ত) মশিউর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য গৃহবধূর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমএইচ

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই