নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
শনিবার উপজেলার চকপাড়া মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা তানভীর আহমেদ অভি (২৬), তোফায়েল আহমেদ (২৬) ও তানভীর হোসেন ওরফে সাগর (২৫)।
পুলিশ জানায়, শনিবার বিকেলে চকপাড়া মোড় এলাকায় ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বারহাট্টা থানায় একটি মামলা করা হয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমই