হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে স্ত্রী সুজানা আক্তারকে হত্যা মামলার রায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১। সোমবার সকালে ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচরের মো. আমজলের পুত্র আমিনুল ইসলাম বকশীগঞ্জ উপজেলার টালিয়াপাড়ার সুরুজ মিয়ার কন্যা সুজানা আক্তারকে বিয়ে করে। বিয়ের সময় যৌতুক নিলেও পরবর্তীতে আরো ২০ হাজার টাকা যৌতুক না পেয়ে ২০২২ সালের ২৪ এপ্রিল স্ত্রীকে শারীরিক নির্যাতন করে। গুরুতর আহত স্ত্রীকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।

১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতিত প্রমানিত হওয়ায় আসামি আমিনুল ইসলামের আদালতে উপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেছে আদালত। জরিমানার অর্থ নিহতের বাবা ও মাকে প্রদানের আদেশ দেয়া হয়।

ময়মনসিংহ অঞ্চলে শ্রমজীবী মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

নেত্রকোনায় বিদ্যালয় ভবনে ফাটল, ঝুঁকিতে পাঠদান

ধর্ষণের তকমা দিয়ে হত্যার ঘটনা ধামাচাপার চেষ্টা

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান ৩ দালালকে জরিমানা

রেললাইনে জামাতে নামাজ আদায় করে জলাবদ্ধতা নিরসনের দাবি

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ওলামালীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ

১৩ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন