হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে হেলে পড়েছে পাঁচতলা ভবন

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ নগরীতে একটি ২০ তলা ভবনের পাইলিং কাজ চলাকালে পাশের একটি পাঁচতলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। এতে ভবনটির মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তাজনিত কারণে তারা রাতেই বাসা ছেড়ে চলে যান।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নগরীর গুলকীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গ্রীনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের উদ্যোগে কাজীবাড়ি এলাকায় একটি ২০ তলা ভবনের নির্মাণ কাজ চলছিল। পাইলিং কার্যক্রম চলাকালে পাশের পাঁচতলা ভবনটি হেলে পড়ে। ভবনটির সামনের অংশ ও পাশের দেয়ালে ফাটল দেখা দেয় এবং মাটি সরে গিয়ে ফাঁকা তৈরি হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। তারা ঝুঁকি বিবেচনায় বাসিন্দাদের দ্রুত ভবনটি ত্যাগ করার নির্দেশ দেন এবং ভবন হেলে পড়া ঠেকাতে ডেভেলপার প্রতিষ্ঠানকে দ্রুত মাটি ভরাট করে সাপোর্ট দেওয়ার নির্দেশনা দেন।

পাঁচতলা ভবনের ভাড়াটিয়া শিলা রানী জানান, “হঠাৎ করে ভবনটি হেলে পড়ায় আমরা খুব ভয় পেয়ে যাই। প্রশাসনের নির্দেশে বাসা ছেড়ে দিচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফিরে আসব।”

ভবন মালিকের ভাই রফিকুল ইসলাম লিটন অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে ডেভেলপার কোম্পানি অপরিকল্পিতভাবে নির্মাণকাজ চালিয়ে আসছিল। এর ফলেই আমাদের পাঁচতলা ভবনটি হেলে পড়েছে। সামনে ও পাশে বড় ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

কোতোয়ালি মডেল থানার এএসআই লাল মিয়া বলেন, “২০ তলা ভবনের পাইলিং কাজের কারণে পাশের একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।”

তবে অভিযোগ অস্বীকার করে গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের প্রকৌশলী আবু সাঈদ বলেন, “পাইলিং কাজের কারণে ভবনটি হেলে পড়েনি। অন্য কোনো কারণে এটি হেলে পড়েছে। তারপরও প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা মাটি দিয়ে সাপোর্ট দেওয়ার কাজ করছি।”

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু