হোম > সারা দেশ > ময়মনসিংহ

৪০ টাকায় অসহায় দুই বৃদ্ধার বেঁচে থাকার গল্প

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুর শহরের বটতলায় রেললাইনের ধারে একটি ছোট্ট ছুপড়ি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন ৭৫ বছর বয়সী চাঁন মিয়া ও তার স্ত্রী কুলসুম বেগম। বয়সের ভারে ন্যুব্জ এই দম্পতির জীবনের গল্প এখন ৩০-৪০ টাকার মধ্যে সীমাবদ্ধ।

এক সময় রিকশা চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাতেন চাঁন মিয়া। কঠোর পরিশ্রমে এক ছেলে ও দুই মেয়েকে বড় করে বিয়ে দেন। ভাঙা ঘরে নাতি-নাতনির হাসিতে একসময় ভরেছিল সুখের আবহ। কিন্তু সময়ের স্রোতে সেই সংসার ভেঙে গেছে। সন্তানরা এখন আলাদা, নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। বৃদ্ধ মা-বাবার খোঁজ নেওয়ার সময়ও যেন তাদের নেই।

বর্তমানে চাঁন মিয়া ও কুলসুম বেগম শহরের পথে পথে খালি প্লাস্টিকের বোতল ও কাগজ কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। দু’জনে মিলে প্রতিদিন প্রায় দুই কেজি প্লাস্টিক বিক্রি করে পান ৩০ থেকে ৪০ টাকা। সেই টাকায় কোনোমতে চলে তাদের একবেলার খাবার।

চাঁন মিয়া বলেন,“আগে রিকশা চালিয়ে সংসার চালাইছি। এখন শরীর আর সায় দেয় না। হাঁটতেও কষ্ট হয়। তাই যা পারি কুড়িয়ে বিক্রি করি। তাতেই কোনোমতে দিন চলে।”

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও জানান, বয়স্ক ভাতার জন্য আবেদন করলেও কোনো সহায়তা পাননি। অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গেলে টাকা না থাকায় ধমক দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।

অভাব-অনটনের মধ্যেও দমে যাননি এই বৃদ্ধ দম্পতি। আধপেটা খেয়ে, কষ্ট সয়ে তারা এখনো বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের স্বপ্ন—দিনে তিনবেলা পেট ভরে ভাত খাওয়া।

দুঃখ-কষ্টের মাঝেও দুজনের মধ্যে রয়েছে অটুট ভালোবাসা আর একতার বন্ধন। জীবন তাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু একে অপরের হাত তারা ছাড়েননি। বেঁচে থাকার এই সংগ্রামই যেন তাদের জীবনের সবচেয়ে বড় গল্প।

স্থানীয় সমাজের বিত্তবান ও প্রশাসনের সংশ্লিষ্ট মহলের প্রতি অনুরোধ, অসহায় এই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ানোর জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হোক।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু