হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভারতীয় এনআইডি কার্ড ও বিদেশি পিস্তলসহ নারী আটক

ছাত্রলীগ নেতার বাড়িতে তৃতীয় স্বামীর বাসা থেকে

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁওয়ে ভারতীয় একটি এনআইডি কার্ডও বিদেশি পিস্তলসহ নাদিরা আক্তার হ্যাপি (৫০) নামে নারীকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে ভারতীয় এনআইডি, বিদেশি পিস্তল ছাড়াও রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, চায়না চাপাতি, চাকু, হ্যামার, শিশা টানা পাইপ, বড় ত্রিশূল, ছোট ত্রিশূল, খেলনা পিস্তল, হুক্কা, কল্কি, ৫ সৌদি রিয়াল ও ২ হাজার ৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।

মঙ্গলবার পৌর শহরের শিলাসী এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসা থেকে তাকে আটক করে যৌথ বাহিনী।

গ্রেপ্তার নাদিরা আক্তার হ্যাপি পৌর শহরের শিলাসী এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসার ভাড়াটিয়া। সে তার তৃতীয় স্বামী আবু হোসেনের সাথে ওই বাসায় বসবাস করতেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিব্বিরুল ইসলাম ওই নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পৌর শহরের শিলাসী এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসায় অস্ত্রসহ এক নারী বসবাস করছেন। এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাদিরা আক্তার হ্যাপিকে আটক করে। ওই নারী অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ইয়াবা সেবনকারী হিসাবে পরিচিত। আটক বাহিনী ওই নারীকে গফরগাঁও থানায় হস্তান্তর করে।

ওসি মো. শিব্বিরুল ইসলাম বলেন, ওই নারীর বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

এমএস

ময়মনসিংহে হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

মাদারগঞ্জে ফিলিং স্টেশনে হট্টগোল, ইটপাটকেল নিক্ষেপ

ভালুকায় কৃষি খামারে এক হাজার কলাগাছ কাটলো দুর্বৃত্তরা

এমপির গাড়িতে হামলা, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

কৃষক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোণায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১

সমুদ্রের শৈবালে সম্ভাবনা: বিদেশি প্রসাধনীর বিকল্পে বাকৃবির সাফল্য