হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিশৃঙ্খলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

ছবি: আমার দেশ

ময়মনসিংহের গৌরীপুরে চাঁদাবাজ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি। রোববার (১৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার বোকাইনগর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্থর স্থাপন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চাঁদাবাজ, দুর্নীতি, অনিয়ম কিংবা বিশৃঙ্খলার সঙ্গে জড়িতে কাউকেই ছাড় দেওয়া হবে না। ঠিকাদার যেন শতভাগ ভালো কাজ করে সে দিকে আপনারা যেমন খেয়াল রাখবেন, তেমনি কেউ যেন ঠিকাদারের কাছে চাঁদা দাবি না করতে পারে, সেদিকেও নজর রাখবেন।

গৌরীপুরে চাঁদাবাজি, দুর্নীতি বা কোনো অনিয়ম হলে প্রয়োজনে সরাসরি আমাকে জানাবেন। আমরা এখন নিজেদের জনগণের শাসক নয় বরং জনগণের সেবক মনে করি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। যা আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে আপনাদের সামনে দৃশ্যমান হবে। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ এবং প্রতিমন্ত্রীর সহ ধর্মিণী-শারমীন হোসেন।

রোববার সকাল ১১টায় উপজেলার বোকাইনগর ইউনিয়নের নিজামাবাদ এলাকায় বোকাইনগর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তি প্রস্থর স্থাপন ও আলোচনানুষ্ঠানে আরো উপন্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার- পাপিয়া আমীন পাপ্পা, সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামরুল হাসান প্রমুখ।

গান বাজাতে নিষেধ করায় শিক্ষকের চোখ তুলে ফেলার চেষ্টা

আধুনিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ইকবাল

পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ঈদের আনন্দে শোকের ছায়া

অভিমান করে আদায় করা সেই বাইকেই প্রাণ গেল কলেজছাত্রের

মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহি সহজ হোক: ডেপুটি স্পিকার

ঠাকুরগাঁওয়ে সাবেক এমপি দবিরুলের দাফন সম্পন্ন

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

কলমাকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু

ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

জামালপুরে বিনোদন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়