হোম > সারা দেশ > ময়মনসিংহ

লুৎফুজ্জামান বাবরের নিজ উপজেলায় জামায়াতের বিশাল মিছিল

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) বিএনপির হেভিওয়েট প্রার্থী লুৎফুজ্জামান বাবরের নিজ উপজেলা মদনে দাঁড়িপাল্লার বিশাল মিছিল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) মদন উপজেলার পৌর শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদারের উপস্থিতিতে দাঁড়িপাল্লা প্রতীকের এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

এ নিয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, আমাদের এতদিন ধারণা ছিলো মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে বিএনপির হেভিওয়েট প্রার্থী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবেন। কিন্তু আজ সোমবার মদন পৌর শহরে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার বিশাল মিছিল এবং মিছিলে জনসাধারণের স্বতঃস্ফূর্ততা বিএনপি নেতাদের কপালে ভাজ ফেলার কথা। এছাড়াও রোববার খালিয়াজুরীতে দাঁড়িপাল্লার মিছিলে মানুষের ব্যাপক উপস্থিতি এবং শনিবার মোহনগঞ্জে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ার মতো।

মদন উপজেলা জামায়াতের আমীর মাও. অলিউল ইসলাম বলেন, মাঠে ময়দানে আমাদের কর্মীদের একটি দলের নেতারা বিভিন্ন ভাবে চাপে রেখেছে। আমাদের কর্মীদের তারা যত বেশি ভয় দেখাচ্ছে দাঁড়িপাল্লার ভোট তত বাড়ছে। আমাদের পরিশ্রম বৃথা যাবে না ইনশাল্লাহ। আমরা ১২ তারিখ এর সুফল পাবো।

ফুলবাড়ীয়ায় ১২১ কেন্দ্রের মধ্যে ৫০টি ঝুঁকিপূর্ণ

বকশীগঞ্জে জামায়াত প্রার্থীর পক্ষে গণমিছিল, মানুষের ঢল

জামালপুরে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, উদ্ধার হয়নি অবৈধ অস্ত্র

যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু

মেলান্দহে জমি বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

গৌরীপুরে শ্রমিকদলের ৫ নেতা বহিষ্কার

ভালুকায় গৃহবধূকে জবাই করে হত্যা

প্রিজাইডিং অফিসারের পোস্ট নিয়ে গৌরীপুরে তোলপাড়!

দেশের মানুষ সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব চায়: ছামিউল হক

ফুলবাড়ীয়ায় স্বতন্ত্র প্রার্থীর শক্ত উপস্থিতিতে পাল্টে যেতে পারে নির্বাচনি সমীকরণ