হোম > সারা দেশ > ময়মনসিংহ

কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধিতে খাল খননের বিকল্প নাই : প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

কৃষিপণ্যের উৎপাদন বাড়াতে খাল খননের বিকল্প নাই । নদী-নালা ও খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা দূর হবে। কৃষিজমিতে সেচ সুবিধার সুফল পাওয়া যাবে। পরিবেশ ও জীববৈচিত্র‍্য রক্ষা পাবে।

তিনি বলেন, প্রায় ৫কিলোমিটার দৈর্ঘ্যে ‘বলার বিলের খালটি পুনঃখনন করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে’।

সোমবার ময়মনসিংহের গৌরীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি ‘বলার বিল’ খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আমীন পাপ্পা, সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবা শীষ কর্মকার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. মোতাহার হোসেন তালুকদার, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুল ইসলাম খান শহিদ ও সদস্য সচিব আজিজুল হক প্রমূখ।

জামালপুরে অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা, নারীসহ আটক ২

কেন্দুয়ায় দুই প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিল উপজেলা প্রশাসন

ফুলবাড়ীয়ায় ২২০০ লিটার জ্বালানিসহ লরি জব্দ, গ্রেপ্তার ৩

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত শ্রমিক

সীমান্তে বিজিবির অভিযানে ৭৩১ পিস ভারতীয় কসমেটিক উদ্ধার

ঘুমন্ত নারীর কান ছিঁড়ে দুল নিয়ে পালাল চোর

মাদারগঞ্জে ৪ দিন ধরে বিদ্যুৎ বিপর্যয়, ১৫ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে

সরিষাবাড়ীতে ফিলিং স্টেশনে বিক্ষোভ, নেপথ্যে সাবেক ছাত্রলীগ নেতা

ফসল হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে কৃষকরা