হোম > সারা দেশ > ময়মনসিংহ

কৃষক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-ফুলপুর উপজেলার দেওখালী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর হোসেন (৫৭), তার ছেলে উজ্জ্বল মিয়া (৩২) এবং সোহরাব আলীর ছেলে সহিদুল (৩৭)। এছাড়া ইছব আলীর ছেলে সোহরাব আলী (৬২), তার স্ত্রী স্বরূপা খাতুন (৫৭) এবং নূর হোসেনের স্ত্রী রেহেনা খাতুন (৫৪)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, বাদী ও আসামিরা পরস্পর প্রতিবেশী ছিলেন এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা কৃষক আশ্রাব আলীর ওপর চড়াও হয়। একপর্যায়ে সোহরাব আলীর নির্দেশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়।

ঘটনার পরদিন নিহতের ছেলে জুলহাস উদ্দিন ফুলপুর থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা এবং আইনজীবীদের যুক্তিতর্ক শেষে বিচারক অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন।

রায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অপর তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয়; জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আকরাম হোসেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এ.এইচ.এম. খালেকুজ্জামান।

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ যুবক আটক

বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে মৃত্যু

খাল খননে অনিয়ম-দুর্নীতি, শ্রমিকদের কাছ থেকে নেওয়া হয়েছে ব্ল্যাংক চেকে স্বাক্ষর

বারহাট্টায় ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

নেত্রকোণায় মাদককে লাল কার্ড দেখালেন ফুটবলপ্রেমীরা

বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় যুবক আটক

মেলান্দহে ঘুমন্ত সন্তানকে পুকুরে ফেলে হত্যা, মা গ্রেপ্তার