হোম > সারা দেশ > ময়মনসিংহ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সংবাদ সম্মেলন করা হয়েছে।

মঙ্গলবার সকালে পাকুন্দিয়া প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন ও সমন্বয় পরিষদ, পাকুন্দিয়া উপজেলা শাখা।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল জব্বার সুমন।

এ সময় জেলা শাখার সভাপতি এটিএম খলিলুল্লাহ শাকিল, পাকুন্দিয়া সমন্বয় পরিষদের সভাপতি আবদুল হাই মাস্টার, সাধারণ সম্পাদক আবদুল আহাদ বাচ্চু, কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার নয়নসহ উপজেলার ৮২টি কিন্ডার গার্টেনের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কিন্ডার গার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীর কথা বিবেচনা করে মানবিক কারণে সরকার যাতে এসব প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে সেজন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের প্রতি দাবি জানান শিক্ষকেরা। পরে তারা একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের