হোম > সারা দেশ > ময়মনসিংহ

কটিয়াদীতে ট্রান্সফরমার চুরির হিড়িক, বিপাকে কৃষক

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কটিয়াদী পৌরসভার বেথইর এলাকার বিদ্যুৎচালিত গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ায় বোরো ধান, ভুট্টা ও আলু চাষ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। সেচ সুবিধা বন্ধ হয়ে পড়ায় প্রায় ১০০ একর জমিতে চাষাবাদ মুখ থুবড়ে পড়েছে। নতুন ট্রান্সফরমার স্থাপন করে আবার কবে নাগাদ সেচ পাম্প চালু হবে, এ নিয়েও রয়েছে সংশয়।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বেথইর গ্রামের সেচ পাম্প পরিচালনাকারী নুরুল ইসলাম সংগ্রাম ও আব্দুল মালেক জানান, এক মাস আগে বাড়ির পাশ থেকে এক রাতেই তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। আমরা অভিযোগও করেছি। বিদ্যুৎ অফিস আমাদের নিজ খরচে ট্রান্সফরমার স্থাপন করতে বলেছে। বিদ্যুতের বিল পরিশোধ করলেও আমাদের ট্রান্সফরমার কেনার টাকা নেই। তিনটি ট্রান্সমিটার কিনতে প্রায় ২ লাখ টাকার প্রয়োজন।

কটিয়াদী বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, গ্রাহক ট্রান্সমিটার কিনলে দ্রুত চালু করা হবে সেচ পাম্পগুলো।

জানা যায়, গত কয়েক মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকটি গভীর নলকূপের ট্রান্সমিটার চুরি হয়েছে। এভাবে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় জমিতে বোরো ধান চাষ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। এসব চুরির ঘটনায় থানায় অভিযোগ দিলেও কাজ হচ্ছে না। কোনো চোর আটক না হওয়ায় ট্রান্সফরমান চুরির হিড়িক পড়েছে।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কটিয়াদী জোনের এজিএম শাহরিয়ার হোসেন তন্ময় জানান, বিভিন্ন জায়গায় ট্রান্সমিটার চুরির ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। দ্রুত সেচ পাম্পে ট্রান্সফরমার স্থাপন করে সংযোগ চালু করা হবে।

কটিয়াদী থানা ওসি তরিকুল ইসলাম জানান, এটি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

নেত্রকোনায় প্রাইভেটকারসহ ১ হাজার ১৯০ পিস ইয়াবা জব্দ, আটক ৪

মোহনগঞ্জে পরপর দুই শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

তারাকান্দায় স্কুলছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ময়মনসিংহ নেত্রকোনা শেরপুরে আকস্মিক বন্যার শঙ্কা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ময়মনসিংহে মহাসড়ক অবরোধ

সুলতানের এক কাপ চায়ে ৩০ বছরের জীবনের গল্প

জামালপুর শহরে খাল দখল, মাশুল দিচ্ছেন লাখো মানুষ

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় আটক রোহিঙ্গা নারী ও শিশু

চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

অতিবৃষ্টিতে ধসে গেল গ্রামীণ পাকা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ