হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

সংগৃহীত ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে গাছের সঙ্গে ঝুলে থাকা মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের নিজ বাড়ির কামরাঙা গাছ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মোতালেব সরকার আইরমারী গ্রামের মৃত আবদুল হাই সরকারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কৃষক মোতালেব সরকার বুধবার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির আঙিনায় একটি কামরাঙা গাছের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন। পরে বকশীগঞ্জ থানার পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের পর বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

আটপাড়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সড়ক নির্মাণের অভিযোগ

ফুলপুরে ১০ গ্রামের মানুষের ভরসা নড়বড়ে সাঁকো

বকশীগঞ্জ পৌরসভায় ৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

জামালপুরে গ্রিল কেটে বিচারকের বাসায় দুঃসাহসিক চুরি

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক