হোম > সারা দেশ > ময়মনসিংহ

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

বাড়ির সীমানা নিয়ে বিরোধ

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোণা)

লাঠির আঘাতে নিহত ছোট ভাই সাইকুল ইসলাম । ছবি: আমার দেশ

নেত্রকোণার বারহাট্টায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই সাইকুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ১৫ বছর বয়সী মেয়ে আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার বিকেলে উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে হামলার ঘটনাটি ঘটে। পরে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইকুলের মৃত্যু হয়।

নিহত সাইকুল ইসলাম চন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। অভিযুক্ত তাঁর আপন বড় ভাই সাইদুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় ভাইয়ের মধ্যে সাইকুল একাই গ্রামের বাড়িতে বসবাস করতেন। অন্য ভাইদের মধ্যে তিনজন ঢাকায়, একজন প্রবাসে এবং অপরজন বারহাট্টা শহরে থাকেন। কয়েক দিন আগে সাইদুর রহমান স্ত্রী ও ছেলেকে নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন এবং বাড়ির সীমানা নির্ধারণ ও দেয়াল নির্মাণের উদ্যোগ নেন। এ নিয়ে ছোট ভাই সাইকুলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে সাইদুর, তাঁর স্ত্রী ও ছেলে মিলে লাঠিসোঁটা নিয়ে সাইকুলের ওপর হামলা চালান। এ সময় সাইকুলের মাথায় একাধিক আঘাত লাগে। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর স্ত্রী ও মেয়েকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে সাইকুলের মৃত্যু হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত সাইদুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যান।

সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিম তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বাড়ির সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। সামান্য সীমানার বিরোধে একটি প্রাণ চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, মমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে সাইকুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের স্ত্রী বাদী হয়ে সাইদুর রহমান, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তরা পলাতক রয়েছেন, তাঁদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

এমএইচ

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই