হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে একজন নিহত

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জে ভারত থেকে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জয়নাল আবেদীন স্থানীয় মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে পাহাড়ে লাকড়ি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যায় বাড়ি না ফেরায় লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। রাতে তাকে না পেয়ে শনিবার সকালে আবার খোঁজাখুঁজি করেত বের হন স্বজনেরা। পরে পাহাড়ের সোমনাথপাড়া এলাকার জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, রাতে বন্য হাতির আক্রমণে তিনি মারা গেছেন।

ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে কাঁটাতার পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

বকশীগঞ্জে ২৭ দিনেও মেলেনি মাদরাসাছাত্র আবু সাঈদের খোঁজ

ময়মনসিংহ মেডিকেলে হামে ৪ শিশুর মৃত্যু

নেত্রকোনার মদনে মুয়াজ্জিনের রাজকীয় বিদায়

তরুণীর ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

বকশীগঞ্জে নিখোঁজ হওয়া দুই ছাত্রী ঢাকা থেকে উদ্ধার

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

তিন কোচ রেখেই দুর্ঘটনাস্থল ছেড়ে গেছে আন্তঃনগর বিজয়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষক নিহত

দেশের প্রখ্যাত আলেমকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে গ্রেপ্তার ১

মাদারগঞ্জে বিএনপির মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ