হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলবাড়ীয়ায় লড়ি-অটোরিকশার সংঘর্ষে কলেজ শিক্ষকসহ নারী নিহত

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় লড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ময়মনসিংহ-ফুলবাড়ীয়া সড়কে দাপুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো চার যাত্রী।

নিহতরা হলেন, ফুলবাড়ীয়া কলেজের ইংরেজি সাহিত্যের প্রভাষক সারোয়ার এ কাইয়ুম (৫৫) ও ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা এলাকার আবু বক্করের মেয়ে শিফা আক্তার (২৭)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দাপুনিয়া থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক লড়ির সাথে ফুলবাড়ীয়া থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। অটোরিকশায় থাকা যাত্রী কলেজ প্রভাষক সারোয়ার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিফা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়। আহত বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বিষয়টা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে থেকে ঘাতক লরি ও সিএনজিটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু