হোম > সারা দেশ > ময়মনসিংহ

হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার নিরলসভাবে কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী ‎‎

উপজেলা প্রতিনিধি (হোসেনপুর) কিশোরগঞ্জ

ছবি: আমার দেশ

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

‎বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শনে এসে জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং রান্নাঘর ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সেবার মান ও খাবারের গুণগত মান সম্পর্কে জানতে চান। পাশাপাশি রোগীদের জন্য খাবার প্রস্তুতের রান্নাঘর পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

‎পরিদর্শনকালে সংসদ সদস্য মাজহারুল ইসলামের সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরার উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সেবার মান আরও বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য খাত নতুন অবকাঠামো ও আধুনিক রূপে সাজাতে কাজ চলছে, যাতে গ্রামের প্রতিটি মানুষ উন্নত চিকিৎসাসেবা পায়।

‎তিনি আরও বলেন, সব ধরনের ভ্যাকসিন মজুত রয়েছে। হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার নিরলসভাবে কাজ করছে। ইতিমধ্যে ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। যেসব শিশু এখনো টিকা পায়নি, তাদেরও খুঁজে খুঁজে টিকার আওতায় আনা হচ্ছে।

এমএইচ

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই