হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাবরের জন্য ভোট চেয়ে নির্বাচনি মাঠে হিজড়া সম্প্রদায়

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণার মদনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে ভোট চেয়ে প্রচারের নেমেছে হিজড়া সম্প্রদায়ের লোকজন।

বৃহস্পতিবার দুপুরে হিজড়া সম্প্রদায়ের সংগঠন ‘স্বপ্নের ছোয়া সমাজ কল্যাণ সংস্থা’ এর সভাপতি স্বর্ণার (মেহেদী হাসান) নেতৃত্বে ধানের শীষের একটি মিছিল বুড়াপীরের মাজার হতে বের হয়ে লুৎফুজ্জামান বাবরের নিজ বাড়িতে গিয়ে শেষ হয়। সংগঠনের সদস্যরা পথিমধ্যে থেমে থেমে বিভিন্ন জনের কাছে বাবরের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চান।

এ সময় স্বর্ণা বলেন, আমরা বিবেক বিবেচনা করে দেখেছি, ভাটি বাংলায় লুৎফুজ্জামান বাবরের মতো বীরপুরুষ আমাদের চোখে পড়েনি। তিনি ১৭ বছর কারা নির্যাতন সহ্য করেছেন মানুষের অধিকারের জন্য। আমরা তিন থানার সবাই বাবর ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবো। আমরা বাবর ভাইকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাই।

ধানুয়া কামালপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৭ দিন

বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপি নেতারা

১৯ বছরের জলাবদ্ধতা, প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

কবি কায়কোবাদের স্মৃতিবিজড়িত পুরোনো মসজিদ এখন শুধুই স্মৃতি

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কৃষক গ্রেপ্তার

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, স্ত্রীসহ আহত ২

উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে

মাদারগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে অন্ধকারে ৬০ গ্রামের মানুষ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শ্রীপুরে নেতাকর্মীদের অবস্থান