হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে কৃষক-কৃষাণীদের সার্টিফিকেশন প্রশিক্ষণ কর্মশালা

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁওয়ে দিনব্যাপী কৃষি উদ্যোক্তা GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৬০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।

কর্মশালায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন প্রশিক্ষনার্থী ছিলেন যারা কৃষকদের সাথে কৃষি সংক্রান্ত নব প্রযুক্তি বিষয়ে মতামত বিনিময় করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার (পাটনার) ড. মো: সালাউদ্দিন কায়সার, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো: আলমগীর আজাদ , অতিরিক্ত পরিচালক (শস্য) মো: সাজেদুল আলম, উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্নী, অতিরিক্ত কৃষি অফিসার সাফাত জামান পনির, কৃষি সম্প্রসারণ অফিসার আনোয়ার হোসেন প্রমুখ ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

এমই

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই