হোম > সারা দেশ > ময়মনসিংহ

শূন্যে ঝুলছে সেতু

সিদ্দিকুল হাসান, ফুলপুর (ময়মনসিংহ)

ছবি: আমার দেশ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা-বাইশকাহনিয়া রাস্তায় মালিঝি নদীর ওপর নির্মিত সেতুটি নির্মাণের পর পরই নিচের মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণভাবে তিন বছর ধরে শূন্যে ঝুলছে সেতু।

সম্প্রতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অর্থায়নে ১ লাখ ১৩ হাজার টাকা ব্যয়ে সেতুটি মেরামত করা হয়। মেরামতের কয়েকদিনের মধ্যে ঢলের পানির এক ধাক্কাতেই আবারও নিচের মাটি সরে গিয়ে সেতুটি আগের ঝুলন্ত অবস্থায় ফিরে আসে। একেবারে নিম্নমানের কাজের কারণেই এমন অবস্থা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ব্যাপারে ছনধরা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খানের সঙ্গে কথা বললে তিনি জানান, যেহেতু মেরামত কাজটি ফলপ্রসূ হয় নাই সেহেতু পিআইও অফিসের সঙ্গে পরামর্শক্রমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় এই সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের অল্প কয়েকদিনের মধ্যেই নদী খননের পর পানির তোড়ে নিচের মাটি সরে গিয়ে সেতুটি তিন বছরের অধিক সময় ধরে ঝুলন্ত অবস্থায় থাকে।

বকশীগঞ্জে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আটপাড়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সড়ক নির্মাণের অভিযোগ

ফুলপুরে ১০ গ্রামের মানুষের ভরসা নড়বড়ে সাঁকো

বকশীগঞ্জ পৌরসভায় ৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

জামালপুরে গ্রিল কেটে বিচারকের বাসায় দুঃসাহসিক চুরি

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি