হোম > সারা দেশ > ময়মনসিংহ

তরুণীর ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

ফেসবুকে ভুয়া আইডি খুলে নেত্রকোনার মোহনগঞ্জের এক তরুণীর ছবি ও ভিডিও বিকৃত করে অশ্লীলভাবে প্রচার, মানহানিকর মন্তব্য এবং দীর্ঘদিন ধরে অনলাইনে হয়রানির অভিযোগে সাবেক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার নাম মো. সারোয়ার হোসেন খান (৪০)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে। তিনি গাজীপুরের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে সিআইডির একটি দল সারোয়ার হোসেন খানকে গ্রেপ্তার করে। পরে তাকে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত বছরের ১৪ এপ্রিল ভুক্তভোগী তরুণী মোহনগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। একই সঙ্গে নারীদের জন্য সাইবার সুরক্ষা-সংক্রান্ত সেলেও অভিযোগ করেন। অভিযোগের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্তের চেষ্টা শুরু হয়। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি তাকে টঙ্গী থেকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী তরুণী বলেন, ফেক ফেসবুক আইডি থেকে আমার ছবি এডিট করে অশ্লীলভাবে উপস্থাপন করা হতো। আমার স্বাভাবিক ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আমাকে নিয়মিত হেনস্তা করা হয়েছে। আমার পরিবারের সদস্যদেরও সামাজিকভাবে অপমান ও মানসিক ভোগান্তির শিকার হতে হয়েছে। একপর্যায়ে আমি এলাকা ছেড়ে যেতে বাধ্য হই। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো নারী এ ধরনের সাইবার হয়রানির শিকার না হন।

এমই

বকশীগঞ্জে নিখোঁজ হওয়া দুই ছাত্রী ঢাকা থেকে উদ্ধার

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

তিন কোচ রেখেই দুর্ঘটনাস্থল ছেড়ে গেছে আন্তঃনগর বিজয়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষক নিহত

দেশের প্রখ্যাত আলেমকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে গ্রেপ্তার ১

মাদারগঞ্জে বিএনপির মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সাংবাদিকদের তথ্য দিতে ঠিকাদারের কাছে অনুমতি নিলেন প্রকৌশলী

বন্য হাতির তাণ্ডব ঠেকাতে সোলার লাইট স্থাপন

মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২

আ. লীগের নাশকতা চেষ্টার প্রতিবাদে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ