হোম > সারা দেশ > ময়মনসিংহ

কবি নজরুলের ১২৬ তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদ্‌যাপনের দাবি

ত্রিশালে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি ঘোষণা

উপজেলা প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কুমিল্লায় পালনের ঘোষণা দিয়েছে সরকার। এমন খবরে ফুসছে কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালের নজরুল প্রেমীরা।

শনিবার বিকেলে দরিরামপুরের শুকতারা সংঘের মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে ত্রিশালের নজরুল মঞ্চে পালনের দাবিতে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে পালনের দাবিতে মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচি ঘোষণা আমরা ত্রিশালবাসী নামে নজরুল ভক্তরা।

সভায় আগামী সোমবার সরকারের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে স্মারকলিপি প্রদান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও মহাসড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। মতবিনিময়ে বক্তাগণ বলেন, যদি এতেও দাবি আদায় না হয় তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মতবিনিময় সভায় ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর জামাতের আমীর আসাদুজ্জামান সোহেল, উপজেলা জামাতের আমীর আব্দুল্লাহীল বাকী নোমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, শুকতারা সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিহাব, শুকতারা সংঘের সাবেক সভাপতি ইমরুল কায়েস, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোশাররফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেদী হাসান, হাসান সরকার প্রমুখ।

এমএস

নিরাপত্তা চেয়ে আলোচিত সেই নারী চিকিৎসকের থানায় জিডি

ঋণের বোঝা আর নষ্ট ধানে দিশাহারা হাওরের কৃষক

নৌকা ডুবে নিখোঁজের ১৮ ঘণ্টা পর মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

নেত্রকোণায় শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসাশিক্ষক রিমান্ডে

ছাত্রীকে অপহরণচেষ্টায় তরুণী আটক

দেওয়ানগঞ্জে মাদক সেবন করায় দুই যুবককে কারাদণ্ড

নিখোঁজের ৩৯ ঘণ্টা পর ধানক্ষেতে মিলল শিশুর লাশ

বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও কসমেটিক পণ্য উদ্ধার

সৌদি আরবে নিখোঁজের ২১ দিনেও সন্ধান মেলেনি বাংলাদেশি যুবকের

মদনে সেই শিক্ষক গ্রেপ্তার, ডিএনএ টেস্টের মাধ্যমে প্রকৃত আসামি নির্ধারণের দাবি