হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে বজ্রপাতে কৃষক নিহত

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

ছবি: আমার দেশ

ময়মনসিংহের গৌরীপুরে ধান ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে ১ কৃষক নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা আনুমানিক ২টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া ও বায়রাউড়া গ্রামের মধ্যবর্তী ভালকি বিলে এ নিহতের ঘটনা ঘটে। নিহত কৃষক রহমত আলী উজ্জ্বল (৪০) পূর্ব কোনাপাড়া গ্রামের ওলিউল্লাহর পুত্র।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুড়ের পর উজ্জ্বল নিজের ধানক্ষেত দেখার জন্য বাড়ি থেকে বের হন। তিনি কোনাপাড়া ও বায়রাউড়া গ্রামের মধ্যবর্তী ভালকি বিল এলাকায় পৌঁছালে আকস্মিক বজ্রপাতের কবলে পড়েন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. ফেরদৌস আল মামুন তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বনে জন্য আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বৈরী আবহাওয়ায় খোলা মাঠে বা কৃষি জমিতে চলাফেরা বা কোনো কাজ না করার জন্য কৃষকদের প্রতি অনুরোধ জানানো হয়।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু