হোম > সারা দেশ > ময়মনসিংহ

সীমান্ত এলাকায় কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শ্রীবরদী (শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী নামক সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা ১২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি। সোমবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে।

চোরাই পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের ১২৩৪ বোতল মদ বহনকারী কাভার্ড ভ্যানের আনুমানিক দাম ৩০ লাখ ৫১ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, তাওয়াকুচা এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। পরে তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দলের সদস্যরা কাভার্ড ভ্যানসহ মদ ফেলে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম বায়েজিদ জানান, সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে ।

এমই

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান ৩ দালালকে জরিমানা

রেললাইনে জামাতে নামাজ আদায় করে জলাবদ্ধতা নিরসনের দাবি

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ওলামালীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ

১৩ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন

দখল-দূষণে অস্তিত্বের সংকটে শেরপুরের সাহাতি নদী

নদী থেকে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বসতঘরে গাঁজার বস্তা, বারহাট্টায় ইউপি সদস্যসহ আটক ২