হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেলান্দহে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়, মন্দিরে আর্থিক সহায়তা

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে জামালপুরের মেলান্দহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে উপজেলা বিএনপি।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা বিনিময় করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, মেলান্দহ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ধ্রুবজ্যোতি ঘোষসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সভায় বিএনপির নেতারা আশ্বাস দেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

পরে উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল উপজেলার ২২টি মন্দিরের সভাপতিদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

নেত্রকোণায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে

বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

দেওয়ানগঞ্জ সীমান্তে আর এক যুবককে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

খাদ্যগুদাম নির্মাণকাজ বন্ধ রেখে ঠিকাদার লাপাত্তা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

রাশিয়ায় মাদারগঞ্জের আরেক যুবক নিখোঁজ

যমুনার ভাঙনে ইসলামপুরে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার

কাজের কথা বলে রাশিয়ায়, পরে যুদ্ধক্ষেত্রে—নিখোঁজ বাংলাদেশি যুবকের মৃত্যু নিয়ে শঙ্কা

জাবি শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ: ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু