হোম > সারা দেশ > ময়মনসিংহ

খালেদা জিয়া আমার চাইতে বেশি নির্যাতিত: বাবর

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, যারা মনে করেন আমি ১৭ বছর নির্যাতিত ছিলাম। তাদের মনে করিয়ে দিতে চাই, আওয়ামী সরকারের আমলে আমার চাইতে বেশি নির্যাতিত খালেদা জিয়া ও তার পরিবার। তিনি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকেকে হারিয়েছেন এবং বড় ছেলে তারেক রহমান মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন।

শুক্রবার সন্ধ্যায় মদনে পাবলিক হল মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় কর্মীদের উদ্দেশ্য বাবর বলেন, আমরা যদি তারেক রহমানকে প্রধান মন্ত্রী হিসেবে দেখতে চাই, আমাদের উন্নয়নের রাজনীতি করতে হবে এবং দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। শহীদ জিয়ার আদর্শকে ভিতরে লালন করে রাজনীতি করতে হবে। তবেই দেশ ও জাতি উপকৃত হবে।

উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে প্রথম ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছিলেন।

দেশের প্রখ্যাত আলেমকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে গ্রেপ্তার ১

মাদারগঞ্জে বিএনপির মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সাংবাদিকদের তথ্য দিতে ঠিকাদারের কাছে অনুমতি নিলেন প্রকৌশলী

বন্য হাতির তাণ্ডব ঠেকাতে সোলার লাইট স্থাপন

মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২

আ. লীগের নাশকতা চেষ্টার প্রতিবাদে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ

উন্নয়নের স্বার্থে সবাইকে এক থাকতে হবে: ডেপুটি স্পিকার

সীমানা বিরোধের জেরে প্রখ্যাত আলেমকে পিটিয়ে আহতের অভিযোগ

শেরপুরে সতর্ক অবস্থানে বিজিবি

বকশীগঞ্জে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ, থানায় অভিযোগ