হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবনে হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

শনিবার সকালে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৩ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে ইটনা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে শতাধিক লোকজন হামলা চালায়। এ সময় বাসভবনের গেট ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা দায়িত্বে থাকা আনসার সদস্যদেরও মারাত্মক জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়। এছাড়া আনসার সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।

ঘটনার পরদিন ১৪ আগস্ট এক আনসার সদস্য বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখসহ ২০০-৩০০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে ইটনা থানায় মামলা করেন (মামলা নম্বর-০২/২০২৫)।

মামলার পর র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামিদের ধরতে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত দেড়টায় কিশোরগঞ্জ সদর উপজেলার বনানী মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর আসামি আজাদুর রহমান সুজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির জানান, আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গফরগাঁওয়ের মামুনের জানাজা সম্পন্ন

ফসলি জমির টপসয়েল কেটে অবাধে মাটি বিক্রি

ফেসবুকে পোস্ট দেখে পাম্পে দীর্ঘ লাইন, তেল না পেয়ে সড়ক অবরোধ

গফরগাঁওয়ে সরকারি খাল ভরাট করে মাছের খামার

ফুলবাড়ীয়া পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুর্ভোগে পৌরবাসী

ময়মনসিংহে হামের টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড়, স্বস্তিতে অভিভাবকরা

শেরপুর-৩ উপনির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুর-৩ আসনে শেষ মুহূর্তের নির্বাচনি প্রচার জমজমাট

ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পূর্বধলায় ৩ সপ্তাহ ধরে পত্রিকা সরবরাহ বন্ধ, বিপাকে পাঠক