হোম > সারা দেশ > ময়মনসিংহ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শ্রীপুরে নেতাকর্মীদের অবস্থান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে আগমনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার সকাল ১০টা থেকে শ্রীপুর পৌরসভার ১ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার বেপারীর নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন। এ সময় দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নেতাকর্মীদের উপস্থিতিতে মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। একই সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।

এ সময় গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের এমপি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট রাজীবুল আলম বেপারী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখার জন্য এবং তাকে স্বাগত জানাতে সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন। এখনো বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন।’

শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার বেপারী বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।’

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শারফুল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরাফাত বেপারী, ছাত্রদল নেতা রিফাত বেপারীসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মাদারগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে অন্ধকারে ৬০ গ্রামের মানুষ

কুলিয়ারচরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর সাময়িক বরখাস্ত ১, বদলি ১১

ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, বিএনপি নেতাদের হাতে অর্ধেক কার্ড

গফরগাঁওয়ে যুবকের মস্তকবিচ্ছিন্ন লাশ উদ্ধার

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশালে সাজসাজ রব, নিরাপত্তা জোরদার

মালয়েশিয়ায় ৯ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

শেরপুরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি

দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত