হোম > সারা দেশ > ময়মনসিংহ

মদনের পুত্রবধূ লন্ডনে কাউন্সিলর নির্বাচিত

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

ছবি: আমার দেশ

নেত্রকোনার হাওরাঞ্চল মদন উপজেলার শামীমা নাসরিন নামের এক নারী যুক্তরাজ্যের লন্ডনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন । লন্ডনের লিটল ইলফোর্ড ওয়ার্ডে বসবাসরত শামীমা নাসরিন নিউহাম ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ৭ মে অনুষ্ঠিত ভোটে কাউন্সিলর পদে বিজয়ী হন।

এ সংবাদ শুনে হাওরাঞ্চলের লোকজনের মধ্যে আনন্দ বিরাজ করছে। শামমী নাসরিন মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মদন পূর্বপাড়ার আরিফুর রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শামীমা নাসরিন টাঙ্গাইল শহরের আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী হালিম ফার্নিচারের স্বত্বাধিকারী আব্দুস সালাম খান (হালিম) ও মোর্শেদা খানম (শাহিন)-এর একমাত্র কন্যা তিনি । তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের বড় বাশালিয়ায়। ২০২৪ সালে মদন পৌরসভার বাসিন্দা গোলাম মাওলা খানের তৃতীয় ছেলে আরিফুর রহমান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন।

শামীমা নাসরিনের স্বজন আরাফাত খান ডিউ জানান, ‘ শামীমা নাসরিন আমার চাচি। তিনি লন্ডনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। খবর পেয়ে আমাদের এলাকার লোকজন আনন্দিত। এটা আমাদের জন্য গর্বের বিষয়।’

এমএইচ

ফুলবাড়ীয়ায় তীব্র গরমে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

৯ বছর ধরে বন্ধ শিক্ষা কার্যক্রম, তবুও মিলছে বেতন-ভাতা

ভালুকায় অল্প বেতনে খাটছে শিশু শ্রমিক

লেখাপড়ার ফাঁকে ভ্রাম্যমাণ পোশাকের দোকান

হাওরে মাছ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে: সালাউদ্দিন টুকু

বিচারক দম্পতির বাসায় চুরি, সাবেক স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

নীলফামারীতে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

আমরা বিশ্বাস করি, জনগণের দেওয়া গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে