হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী

আতিকুর রহমান নগরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী।

সোমবার বিকেল ৩টার দিকে জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে বাবরে স্ত্রীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন বাবরের একান্ত সচিব মির্জা হায়দার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী প্রমুখ।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান।

একই দিনে বিকাল সাড়ে তিনটার দিকে জেলা রিটার্নিং কর্মকতার কার্যালয়ে এসে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় সাংবাদিকরা তার স্ত্রীর মনোনয়নের বিষয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে বাবরের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ডাক্তার আনোয়ারুল হক বলেন, শুনেছি বাবরের সহধর্মিণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা দিয়েছেন। তবে ওই আসনে বাবরকে মনোনয়ন দেয়া হয়েছে দলীয়ভাবে। মনোনয়ন পরিবর্তন বা জোটকে ছেড়ে দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো সেন্ট্রাল থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা

সরিষাবাড়ীতে শিশুর টিপসই নিয়ে ভিজিএফের চাল বিতরণ

প্রার্থী হতে খুলনা ও ময়মনসিংহের বিএনপি নেত্রীদের দৌড়ঝাঁপ

প্রতিটি খাল পুনঃখনন ও নতুন খাল খনন করা হবে: রশিদুজ্জামান মিল্লাত

কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধিতে খাল খননের বিকল্প নাই : প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

৩৯ দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি, এটাই বিএনপি

বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে: তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৪

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব নিলেন রোকনুজ্জামান

জামালপুরে কাবিখা-কাবিটার বরাদ্দের সিংহভাগ ভাগবাঁটোয়ারার অভিযোগ