হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, শ্রীবদী (শেরপুর)

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের(৪২) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার সময় গোপালখিলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা নামাযের ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

নিহত রেজাউলের বাড়িতে গিয়ে দেখা যায়, রেজাউলের বয়োবৃদ্ধ বাবা মাওলানা আব্দুল আজিজ নির্বাক দৃষ্টিতে ছেলের কবরের দিকে তাকিয়ে আছেন। বাড়ির ভেতর থেকে নারীদের উচ্চস্বরে কান্নার আওয়াজ ভেসে আসছিল। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে এসে স্বান্তনা দিচ্ছেন।

রেজাউলের বাড়িতে সান্ত্বনা দিতে আসা জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান বলেন, আমরা এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা হবে।

বেড়েছে জ্বালানি তেল মজুতের ঘটনা, ধরা পড়ছে মজুতদারেরা

নেত্রকোণায় অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ

দেওয়ানগঞ্জ সীমান্তে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

মাদক ও দুর্নীতি নির্মূলে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে

শেরপুরে ১৮ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

মদনে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে বিবাদ, মারধরে নিহত ১

৩ হাজার লিটার পেট্রোল কালোবাজারে বিক্রির সময় ১১ জন আটক

বউ নিতে এসে সংঘর্ষ, ঝগড়া থামাতে গিয়ে নিহত ২

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার

বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু