হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি (হোসেনপুর) কিশোরগঞ্জ

মহান আল্লাহ, পবিত্র কোরআন ও ইসলাম সম্পর্কে কটূক্তি-কারী বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হোসেনপুরে ইমাম উলামা পরিষদ ও তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে হোসেনপুর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ের ইব্রাহিম সরণীতে গিয়ে শেষ হয়।

শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আবুল সরকারের ধর্ম অবমাননামূলক মন্তব্য কোনো মুসলমানের জন্যই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে মামলা প্রত্যাহার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে তৌহিদি জনতা আরও কঠোর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তৃতা করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আবুল কালাম ফারুকীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা। উপস্থিত ছিলেন ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা নাজমুল হাসান ফয়সাল, হাফেজ মোহাম্মদ কারিমুল্লাহ, মুফতি আবুল ফাতাহ নূরুল্লাহ, মাওলানা রেজাউল আলম রিয়াজ, মাওলানা রাকিব আল আদনান, মাওলানা নওশাদ আহমেদ ও ইঞ্জিনিয়ার ইয়াসিন আরাফাত প্রমুখ।

বকশীগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

নিখোঁজের ৭ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার

পূর্বধলায় র‌্যাবের অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার

নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু

যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ

মদনে বজ্রপাতে যুবকের মৃত্যু

ময়মনসিংহে বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বকশীগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ, ফসলহানির শঙ্কা

বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা