হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঝিনাইগাতীতে বুনোহাতির আক্রমণে ভ্যানচালক নিহত

জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরে ঝিনাইগাতী উপজেলায় গারো পাহাড়ে বুনোহাতির আক্রমণে আজিজুর রহমান আকাশ নামে এক অটোভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলায় এ ঘটনা ঘটে। আকাশ ওই ইউনিয়নের মৃত আব্দুল হাকিমের ছেলে।

আকাশের এক আত্মীয় জানান, রাত সাড়ে আটটার দিকে সীমান্তবর্তী এলাকায় ২০ থেকে ৩০টি বুনোহাতি দল বেঁধে ধানক্ষেতে নামে। ফসল রক্ষায় এলাকার মানুষ হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করেন। এ সময় ভ্যানচালক আকাশ হাতির খুব কাছাকাছি গেলে একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন বলেন, নিহত ভ্যানচালকের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে।

দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর লাশ

আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

তিন ছাগল পিটিয়ে হত্যা, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ